ভুয়ো প্রতিশ্রুতি ভাঙল ই-মোশন

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:
গ্ল্যামার দুনিয়ায় পা রাখার স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু সেই স্বপ্নের পথে পা বাড়াতেই হোঁচট খেতে হয়। ভুয়ো প্রতিশ্রুতি আর মোটা অঙ্কের টাকার ফাঁদে পড়ে ভেঙে যায় বহু তরুণ-তরুণীর স্বপ্ন। সেই অন্ধকার ভাঙতেই ব্যতিক্রমী উদ্যোগ নিল ই-মোশন পিকচার।ফটোগ্রাফি, কাস্টিং এবং প্রোডাকশন জগতে দীর্ঘ পঁচিশ বছরের সুনামের পর সংস্থার নতুন সংযোজন ‘ফ্যাশন অ্যান্ড প্যাশন’। সম্পূর্ণ বিনামূল্যে নতুন মুখদের গ্রুমিং, র‍্যাম্পে হাঁটার সুযোগ এবং প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের সরাসরি কাজের সুযোগ করে দিচ্ছে তারা। সম্প্রতি আয়োজিত হল এই উদ্যোগের দ্বিতীয় বর্ষের গ্র্যান্ড শো। ৫ থেকে ৫০ বছর বয়সের গণ্ডি পেরিয়ে মোট ২৩ জন প্রতিযোগী অংশ নেন বিভিন্ন ক্যাটাগরিতে। প্রমাণ হল, স্বপ্ন দেখার কোনও বয়স হয় না। অনুষ্ঠানে শিশু বিভাগে প্রথম স্থান অর্জন করে পেখল কয়াল,দ্বিতীয় ও তৃতীয় স্থান পায় পাপিয়া হালদার ও সৃজা দাস। মিলেনিয়ালস বিভাগে প্রথম স্থান অর্জন করে রিয়া ঘোষ, দ্বিতীয় ও তৃতীয় স্থান পায় রিঙ্কু রাজবংশী ও প্রিন্স সিং। বড়দের বিভাগে প্রথম স্থান অর্জন করে সাবেরা খাতুন,দ্বিতীয় স্থান পান বলাকা সমাদ্দার ও যুগ্ম তৃতীয় স্থান অর্জন করেন কনিকা মুখোপাধ্যায় ও সুমনা সাহা। অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফে স্পষ্ট জানানো হয়, এই প্রতিযোগিতায় অংশ নিতে কোনও রেজিস্ট্রেশন ফি বা লুকনো খরচ নেই। এমনকি প্রতিযোগীদের জন্য একদিনের গ্রুমিং ওয়ার্কশপও করানো হয় সম্পূর্ণ বিনামূল্যে। উদ্যোক্তা দের বক্তব্য, “আমাদের লক্ষ্য একটাই, টাকার অভাবে যেন কোনও প্রতিভা হারিয়ে না যায়। আগামী দিনে বাংলার গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে যাতে আরও নতুন মুখ উঠে আসে, সেই লক্ষ্যেই আমরা এই ধরনের শো আরও বড় আকারে আয়োজন করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *