ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সৌন্দর্যচর্চাকে কেন্দ্র করে আয়োজিত হল এক বিশেষ কর্মশালা ও আলোচনা সভা। অনুষ্ঠানে ‘বাঙালি বধূ’ এবং ‘বৃদ্ধি’—এই দুই বিষয়কে সামনে রেখে সাজসজ্জা, ব্যক্তিত্ব ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়।কর্মশালায় মডেল হিসেবে অংশ নেন সাথী দাস, লাবনী পাত্র, মৌমিতা ব্যানার্জী, কোয়েল দেবনাথ, অনুশ্রী গাঙ্গুলি, শ্রেয়া কুন্ডু ও স্মৃতিরেখা রায়। তাঁদের বাঙালি সাজকে আরও আকর্ষণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রসাধনী শিল্পীরা—শম্পা সামুই, শ্রীদীপা পন্ডিত, পাপিয়া মন্ডল, তনুশ্রী কোলে, বর্ণালি সাধুখান, শম্পা সরকার ও সোনিয়া বোস। অনুষ্ঠানের চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন অঙ্কন ব্যানার্জী। সমগ্র উদ্যোগটির আয়োজক সুপর্ণা দাস। তাঁর পরিকল্পনা ও উদ্যোগে এই অনুষ্ঠান বাঙালির ঐতিহ্যবাহী সাজ ও সৌন্দর্যচর্চাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি সুন্দর প্রয়াস হয়ে ওঠে।আয়োজক সুপর্ণা দাস বলেন, “বাঙালি বধূর সাজ শুধু অলংকার বা প্রসাধন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের সংস্কৃতি, আবেগ ও শিকড়। সেই ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে মিলিয়ে নতুনভাবে তুলে ধরাই ছিল আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, নিজের ঐতিহ্যকে ভালোবাসার মধ্যেই আত্মপরিচয়ের সবচেয়ে সুন্দর প্রকাশ লুকিয়ে থাকে। এই উদ্যোগ আগামী দিনে আরও বড় পরিসরে করার ইচ্ছা রয়েছে।”

