ঐতিহ্যবাহী সাজে মডেলদের নতুন পথ

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: বাঙালিয়ানা, ঐতিহ্য ও আধুনিক উপস্থাপনার মেলবন্ধনে মডেলদের উন্নতমানের প্রোফাইল তৈরির লক্ষ্যে আয়োজিত হল এক বিশেষ সাজসজ্জার কর্মশালা। আয়োজক তনু সরকারের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালার মূল ভাবনা ছিল বাঙালি বধূর বিভিন্ন ঐতিহ্যবাহী ও ভিন্নধর্মী সাজকে মডেলদের প্রোফাইল ফটোগ্রাফিতে তুলে ধরা। কর্মশালায় বাঙালি বধূর সাজের নানা ধরন, পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মেকআপ, অলংকারের ব্যবহার এবং ক্যামেরার সামনে মডেলদের উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে কাজ করা হয়। বিশেষ করে মডেলদের ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে সাজসজ্জার মাধ্যমে কীভাবে একটি আকর্ষণীয় ও পেশাদার প্রোফাইল তৈরি করা যায়, সেই বিষয়েই গুরুত্ব দেওয়া হয়।আয়োজক তনু সরকার জানান, বর্তমান ফ্যাশন ও মডেলিং জগতে একটি শক্তিশালী প্রোফাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই বাঙালিয়ানা বধূর সাজকে কেন্দ্র করে এই কর্মশালার পরিকল্পনা। তাঁর কথায়, “ঐতিহ্যবাহী বাঙালি সাজের বৈচিত্র্যকে আধুনিক ফ্যাশন ও ফটোগ্রাফির সঙ্গে মিলিয়ে মডেলদের জন্য আরও মানসম্মত প্রোফাইল তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।” এই কর্মশালায় অংশ নেন মডেল টিনা পাত্র, ইশিতা বিশ্বাস, Yg দে, সৃজিতা সাহা, অতনু কুন্ডু, কাকন সামন্ত, তৃণা ভৌমিক, ঐন্দ্রিলা মণ্ডল ও কোয়েনা রায়। তাঁদের সাজসজ্জায় কাজ করেন প্রসাধনী শিল্পী দীপালি দে, মৌসুমী দত্ত মুখার্জী, রুম্পি ঘোষ, সৃজা নন্দী, প্রাচুর্য দেবনাথ, সোমা ভট্টাচার্য, সৌমী মণ্ডল ও তনুজা বেহেরা। পুরো আয়োজনের চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন রাজ চক্রবর্তী। কর্মশালার পোশাক পরিকল্পনা ও পরিবেশনে ছিলেন ত্রিশান সরকার। ঐতিহ্যবাহী বাঙালি সাজের নান্দনিকতা, মডেলদের উপস্থাপনা এবং পেশাদার ফটোগ্রাফির সমন্বয়ে কর্মশালাটি মডেলদের প্রোফাইল নির্মাণে একটি সৃজনশীল উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *