পশ্চিমবঙ্গের মানুষের কাছে এক বিরল ঐতিহাসিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতার সুযোগ করে দিতে The Art of Living-এর উদ্যোগে

পশ্চিমবঙ্গের মানুষের কাছে এক বিরল ঐতিহাসিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতার সুযোগ করে দিতে The Art of Living-এর উদ্যোগে আজ,

১৬ নভেম্বর, বিবেকনগর দেবালয় (কালিমন্দির), বিল রোড, যাদবপুরে এক বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রায় এক হাজার বছর ধরে লোকচক্ষুর অন্তরালে থাকা আদি সোমনাথ জ্যোতির্লিঙ্গের পবিত্র খণ্ডাংশ প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে। আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যের ১৮টি স্থানে এই পবিত্র খণ্ডাংশের দর্শনের সুযোগ পাবেন পুণ্যার্থী ও সাধারণ মানুষ।

কয়েক শতাব্দীর ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী এই পবিত্র নিদর্শন ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন করে সামনে নিয়ে এসেছে।বিশ্বখ্যাত আধ্যাত্মিক গুরু ও মানবতাবাদী শ্রীশ্রী রবিশঙ্করের উদ্যোগ ও দিকনির্দেশনায় পুজো ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় বাংলার মানুষের কাছে এই ঐতিহাসিক আধ্যাত্মিক উত্তরাধিকার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে—

শ্রী সুদীপ্ত গুহু মহাশয় -bjp মুখপাত্র

শ্রী প্রীতম দত্ত মহাশয় — বিজেপির ডায়মন্ড হারবার ইনচার্জ ও মিডিয়া স্পোকসপার্সন।

শ্রী অরুণাভ মজুমদার মহাশয় — বিজেপি স্টেট কমিটির সদস্য, প্রাক্তন জেলা সহ-সভাপতি ও সমাজকর্মী।

শ্রীমতী বর্ণালী সিংহা মহাশয়া — স্টেট বিজেপি বেটি বচাও, বেটি পড়াও-এর কো-কনভেনার, সমাজকর্মী ও শিক্ষিকা।বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি এক বিশেষ আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই বিরল ঐতিহাসিক ও আধ্যাত্মিক মুহূর্তের সাক্ষী থাকতে বহু মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *