

বৈদিক জাগৃতি সঙ্গমের পরিচালনায় এবং আনন্দময়ী গ্রুপের সহযোগিতায় আসানসোল রবীন্দ্র ভবনে বিজয়া সম্মেলনী এবং গুনী-ঞ্জানী জন সংবর্ধনা অনুষ্ঠান মহা সমারোহে অনুষ্ঠিত হলো। আদ্যা ত্রিশক্তি কালি-কমলা-বগলা পিঠ বাঁকুড়া লালপুর এর পীঠাদিশ আচার্য্য দেবাংশী ডঃ হৃদয় হালদার মহাশয়ের বক্তব্যে স্বপ্নাদীষ্ট দারুব্রহ্ম দ্বারা নির্মিত দেবী ভগবতী মায়ের অলৌকিক লীলা এবং মহাত্মা কথা শ্রবণ করে উপস্থিত সকল অতিথি ও দর্শক বৃন্দরা মহিত হন ও আনন্দিত হন । বৈদিক মন্ত্র পাঠ এবং আধ্যাত্মিক আলোচনায় ছিলেন শ্রীমৎ জগৎগুরু অবধূতাচার্য্য স্বামী ডঃ সুন্দর গীরি মহারাজ। আনন্দময়ী মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত মায়ের গানের সাথে নৃত্য পরিবেশন করেন দূরদর্শন এবং টলি মিডিয়ার খ্যাত নৃত্যশিল্পী সোমা দেব সরকার এবং শঙ্কর দাস বাপ্পা। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন শম্পা চ্যাটার্জী রায় l বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিংকী খুশওয়া , রাজ্য কো ইনচার্জ, বিজেপি পশ্চিমবঙ্গ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন দিব্যেন্দু কবিরাজ মহাশয়। শতাধিক সম্মানীয় অতিথি বৃন্দের জয়ধ্বনিতে অনুষ্ঠানের পরি সমাপ্তি ঘটে।
