লালপুরে এক লক্ষাধিক ভক্তের সমবেত কণ্ঠে ধ্বনিত হবে হনুমান চালিসা

কলকাতা, ১০ নভেম্বর ২০২৬: বাঁকুড়ার লালপুরে এক বৃহৎ ধর্মীয় ও আধ্যাত্মিক সমাবেশের আয়োজন করতে চলেছে বৈদিক জাগৃতি সঙ্গম এবং আদ্যা ত্রিশক্তি কালী কমলা বগলা পীঠ। আগামী ৯ ডিসেম্বর ২০২৬, বুধবার, সকাল ১১টা ৩০ মিনিটে লালপুরে অবস্থিত আদ্যা ত্রিশক্তি কালী কমলা বগলা পীঠের পবিত্র প্রাঙ্গণে এক লক্ষেরও বেশি ভক্তের সম্মিলিত কণ্ঠে পাঠ করা হবে ভক্তিমূলক স্তোত্র হনুমান চালিসা। এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে ১০ নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে বৈদিক জাগৃতি সঙ্গমের সম্পাদক তথা অনুষ্ঠানের পরিচালক ডঃ তাপস দে জানান, ওই দিন দুপুর ১টা থেকে উপস্থিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

আনন্দময়ী গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের প্রধান সংগঠক তথা আদ্যা ত্রিশক্তি কালী কমলা বগলা পীঠের পীঠাধীশ আচার্য দেবাংশী ডঃ হৃদয় হালদার সাংবাদিক সম্মেলনে এই বৃহৎ ধর্মীয় উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীমৎ জগৎগুরু অবধূতাচার্য গিরি মহারাজ, সংস্কৃত পণ্ডিত ও অধ্যাপক শ্রী অনুভব হাজরা, সিআইডির ভবানী ভবন শাখার পরিদর্শক শ্রী শিবেন্দু ঘোষ এবং স্বামী অভয়ানন্দ গিরি মহারাজ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকদের আশা, এক লক্ষাধিক ভক্তের সম্মিলিত কণ্ঠে হনুমান চালিসা পাঠের এই ব্যতিক্রমী আয়োজন ধর্মীয় ভক্তি, আধ্যাত্মিক চেতনা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *