বধূসাজে নতুন ভাবনা, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- আগামী বিবাহ মরশুমকে সামনে রেখে বাঙালি বধূর সাজসজ্জা ও রূপচর্চার বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজিত হল এক বিশেষ কর্মশালা। এই কর্মশালার মূল বিষয় ছিল বাঙালি বধূর ঐতিহ্যবাহী সাজের বৈচিত্র্য, আধুনিক রূপচর্চা এবং পাশ্চাত্য সাজসজ্জার সঙ্গে বাঙালি বধূর সাজের সম্পর্ক ও মেলবন্ধন। কর্মশালায় মডেল হিসেবে অংশগ্রহণ করেন অহনা শর্মা, অঙ্গনা ভৌমিক, অনন্যা ভৌমিক, ঈশিতা মন্ডল, ইভা পারভিন, হিয়া দালাল, অঙ্গনা নস্কর, তৃষ্ণা দাস, সুমন শর্মা এবং কোয়েল বেরা। উল্লেখ্য, কোয়েল বেরা এই কর্মশালার আয়োজক হওয়ার পাশাপাশি মডেল হিসেবেও অংশগ্রহণ করেন। সাজসজ্জা ও রূপচর্চার দায়িত্বে ছিলেন পাঁচ প্রসাধনশিল্পী—রিঙ্কি সাফুই, প্রগতি কিরণ, সুমনা চক্রবর্তী, প্রতিমা দাস ধাড়া এবং মৌমিতা ঘোষ রায়। তাঁদের সৃজনশীল প্রয়াসে বাঙালি বধূর চিরাচরিত সাজের পাশাপাশি আধুনিক ও পাশ্চাত্য সাজসজ্জার নানা দিক ফুটে ওঠে। পুরো আয়োজনের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক অঙ্কন ব্যানার্জী।ঐতিহ্যবাহী বাঙালি বধূর সাজকে আধুনিকতার সঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপন করাই ছিল এই কর্মশালার অন্যতম প্রধান আকর্ষণ। আগামী বিবাহ মরশুমে সাজসজ্জার নতুন ভাবনা ও রূপচর্চার বিভিন্ন দিক সম্পর্কে আগ্রহীদের পরিচিত করানোর ক্ষেত্রে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *