১৪অক্টোবর ,কলকাতা: এবছরের দুর্গাপুজোয় প্রতাপাদিত্য রোড পুজো কমিটির মূল ভাবনা ‘নাটক’। আর এই সৃজনশীল ভাবনাকে সম্মান জানিয়েই প্রতিদিন নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা ও শ্রদ্ধা জানাচ্ছেন উদ্যোক্তারা।
আজ মহাচতুর্থীর বিশেষ দিনে এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ঋষি মুখার্জি ও স্বাগতা মুখার্জি। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে তাঁদের বিশেষ সম্মাননা জানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সন্ধ্যার এই আয়োজনে আরও ছিল টিনা ঘোষালের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিদিন তারকারদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলা এবং তা সুচারুভাবে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন রাই চৌধুরী।
প্রতাপাদিত্য রোডের এই পুজোর বিশেষ আয়োজন এবং প্রতিদিনের টাটকা আপডেট পেতে চোখ রাখুন আমাদের সঙ্গেই।



