কলকাতায় প্রকাশিত হল কুমার শানু ও টুম্পি দাসের কণ্ঠে নতুন হিন্দি গান ‘তুঝে দেখা স্বপ্নো মে’

কলকাতা, ১৫ অক্টোবর, ২০২৬: কলকাতার প্রাইড প্লাজা হোটেলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল নতুন হিন্দি গান ‘তুঝে দেখা স্বপ্নো মে’। সুরেলা এই গানে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত প্লেব্যাক গায়ক কুমার শানু এবং প্রতিভাবান সংগীতশিল্পী টুম্পি দাস।

গানটির প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য ও শ্রীমা ভট্টাচার্য। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পায়। নতুন এই সংগীতসৃষ্টির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সংগীত পরিচালক পিন্টু কুমার। তাঁর পরিচালনা ও সৃজনশীল উদ্যোগে গানটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

গানটির আনুষ্ঠানিক প্রকাশকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত সংবাদমাধ্যম, সাংবাদিক ও সংবাদকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁদের সহযোগিতা ও সংবাদ পরিবেশনের মাধ্যমে এই নতুন সংগীতসৃষ্টির কথা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

কুমার শানুর সুরেলা কণ্ঠ এবং টুম্পি দাসের সংগীত পরিবেশনায় ‘তুঝে দেখা স্বপ্নো মে’ শ্রোতাদের কাছে কতটা জনপ্রিয় হয়ে ওঠে, এখন সেদিকেই নজর সংগীতপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *