নতুন ভাবনা, নতুন রূপে ‘শারদ সেরা শিরোপা ২০২৬’-এর গ্র্যান্ড ওপেনিং

News By Asish Basak

শিল্পীর মান, শারদীয়ার শ্রেষ্ঠ সম্মান | পুজোর মঞ্চে এবার বাজবে ‘তুমি উমা’-র সুর

কলকাতা, ৬ অক্টোবর:
দুর্গাপুজোর আবেগ, শিল্প ও সৃষ্টিশীলতাকে সম্মান জানিয়ে ‘শারদ সেরা শিরোপা ২০২৬’-এর গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল গল্ফগ্রিনের Tashan Café-এ। FRIENDZZ MEDIA AND ENTERTAINMENT PVT. LTD.-এর উদ্যোগে এবং Silver Screen-এর সহযোগিতায় এবারের ‘শারদ সেরা শিরোপা’ আসছে আরও বড় পরিসরে, নতুন ভাবনা ও নতুন পরিকল্পনা নিয়ে।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক জনপ্রিয় মুখ। একই মঞ্চে অনুষ্ঠিত হয় Quardz NTT Production-এর ‘তুমি উমা’ মিউজিক ভিডিওর শুভ মুক্তি। মিউজিক ভিডিওটির অন্যতম বিশেষ আকর্ষণ Vivaan Ghosh ও Shine। মিউজিক ডিরেক্টর Adrita Jhinuk, গায়ক Prosenjit Mallick ও Adrita Jhinuk, পরিচালক Sayan Dasgupta ও Rohit Mondal এবং Executive Producer Neeladri Das-সহ পুরো টিম উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

এবারের বিশেষ চমক—‘শারদ সেরা শিরোপা’র জন্য আলাদা কোনও থিম মিউজিক নয়, বরং পুজোর মণ্ডপে মণ্ডপে শোনা যাবে ‘তুমি উমা’-র গান। অর্থাৎ শারদোৎসবের আবেগের সঙ্গে মিউজিক ভিডিওটিরও তৈরি হবে এক বিশেষ সংযোগ।

অনুষ্ঠানে শুভজিৎ বোস, ‘শারদ সেরা শিরোপা’-র কর্ণধার, জানান, “পরের বছরের পরিকল্পনা আমাদের শুরু হয়ে যায় চলতি বছরের পুজো শেষ হওয়ার পর থেকেই। আমাদের প্রস্তুতি প্রায় এক বছরের। তবে শেষ তিন মাসে আমাদের অ্যাক্টিভিটি এবং প্রস্তুতি অনেকটাই বেড়েছে। আমরা শুধু পুরস্কার দেওয়ার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখি না। বিভিন্ন পর্যায়ে নতুন প্রতিভাদের সামনে নিয়ে আসাও আমাদের অন্যতম উদ্দেশ্য।”

তিনি আরও জানান, FRIENDZZ MEDIA AND ENTERTAINMENT যেহেতু ফিল্ম, ফ্যাশন, মিডিয়া, ইভেন্ট ও মার্কেটিং নিয়ে কাজ করে, তাই নতুন প্রতিভাদের একটি প্ল্যাটফর্ম দেওয়াকে তাঁরা নিজেদের দায়িত্ব মনে করেন। এবছরও একাধিক নতুন মডেল, শিল্পী, মেকআপ আর্টিস্ট ও ফ্যাশন ফটোগ্রাফারকে সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘শারদ সেরা শিরোপা ২০২৬’-এর সঙ্গে যুক্ত নতুন প্রতিভাদের মধ্যে রয়েছেন নন্দিতা, রিতসিখা,  সংহিতা , ইমন, মিষ্টু, জয়ন্তী, অভ্রাজ্যোতি, দ্রূপি, সিদ্ধার্থ, অনুশুয়া, উত্তিয়া, মৌসুমি, প্রানভী, দেবরাজ, পিঙ্কি, সাগ্নিক, জ্ঞানজ্যোতি , গরিমা ,নেহা, বালাজি । তাঁদের মডেলিং, ফটোশুট, ব্যানার ফিচার এবং বিভিন্ন প্রচারমূলক কাজের মাধ্যমে সামনে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বৃহৎ আয়োজনের পিছনে FRIENDZZ এবং Silver Screen-এর টিমের অবদানও বিশেষভাবে উল্লেখ করেন শুভজিৎ বোস। চন্দ্রিমা, রাখি, শঙ্করদা, রিভা, রোহিত, অমিত, বিশ্বদীপ, সাহিন, ঐন্দ্রিলা,অনির্বাণ এবং তাঁদের পার্টনার সিদ্ধার্থ দাশগুপ্ত-সহ পুরো টিমের সহযোগিতার কথা তিনি তুলে ধরেন। পাশাপাশি বিশেষভাবে ধন্যবাদ জানান লোভ-কে, যার অবদান ছাড়া এই অনুষ্ঠান বাস্তবায়ন করা সম্ভব হতো না বলেও জানান তিনি।

‘তুমি উমা’ মিউজিক ভিডিওকে কেন্দ্র করে Quardz NTT Production-এর সঙ্গে এই বিশেষ সহযোগিতাও এবারের উদ্যোগের অন্যতম আকর্ষণ। তাঁদের শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান আরও জমজমাট হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Sankar Chakraborty, Honey Bafna, Koushik Chakraborty, Debraj Mukherjee, Vivaan, Shine, Prosenjit Mallick এবং Adrita Jhinuk-সহ একাধিক পরিচিত মুখ।

এবারের ‘শারদ সেরা শিরোপা’র পরিধিও আগের তুলনায় অনেক বড়। শুভজিৎ বোস জানান, কলকাতা, হুগলি, কলকাতা সংলগ্ন এলাকা এবং বিভিন্ন জেলা মিলিয়ে প্রায় ৫০০টি পুজোর সঙ্গে কাজ করছে তাঁদের টিম। বড় পুজোর পাশাপাশি ছোট ও নতুন পুজো কমিটিগুলিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

আগামী তৃতীয়া থেকে শুরু হবে ‘শারদ সেরা শিরোপা ২০২৬’-এর পুজো পরিক্রমা। কোন পুজো তার শিল্প, ভাবনা, প্রতিমা, মণ্ডপসজ্জা ও সামগ্রিক উপস্থাপনায় এগিয়ে যাবে, কে পৌঁছবে শেষ পর্যায়ে—তার উত্তর মিলবে পরিক্রমা ও বিচারপর্ব শেষে।

শুভজিৎ বোস বলেন, “প্রতি বছরই নতুন কিছু পুজো আমাদের প্রতিযোগিতায় আসে। এবারও বেশ কিছু নতুন পুজো রয়েছে, যারা নিজেদের জায়গা তৈরি করার জন্য প্রস্তুত। নতুন বাংলা, নতুন পুজো এবং নতুন প্রতিভাদের মধ্যে থেকে ‘শারদ সেরা শিরোপা’ কাদের বেছে নেয়, এখন সেটাই দেখার।”

শারদ সেরা শিরোপা ২০২৬—শুধু একটি সম্মান নয়, পুজোর সঙ্গে শিল্প, প্রতিভা, সংস্কৃতি ও মানুষের আবেগকে এক সুতোয় বাঁধার এক নতুন যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *