রাজবাড়ির ইতিহাসে সাজের নতুন সংযোজন

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, ঐতিহ্য ও সাজসজ্জার এক অনন্য মেলবন্ধন। সেই আবেগকে আরও গভীর করে তুলতে হরিতকি রাজবাড়িতে আয়োজিত হল বাঙালির বিভিন্ন ঐতিহ্যবাহী সাজ এবং দুর্গাপুজো উপলক্ষে নতুন পোশাকের এক রাজকীয় উন্মোচন। ইতিহাসের সাক্ষী রাজবাড়ির পরিবেশে ঐতিহ্যবাহী পোশাক, নান্দনিক প্রসাধন ও নবাগত মডেলদের উপস্থিতিতে এদিনের আয়োজন হয়ে উঠল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। আয়োজক তৃণা ভৌমিক ও পায়েল সাহার উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজন ছিল তাঁদের সৃজনশীল ভাবনার এক নতুন অধ্যায়। উল্লেখযোগ্যভাবে, আয়োজক তৃণা ভৌমিক নিজেও এদিন মডেলের ভূমিকায় অংশ নেন। বাঙালির চিরপরিচিত সাজকে নতুন আঙ্গিকে উপস্থাপনের পাশাপাশি নতুন প্রজন্মের মডেলদের সামনে এগিয়ে আসার সুযোগ করে দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। নিজেদের প্রথম আয়োজন প্রসঙ্গে আয়োজকদের বক্তব্য, “প্রথম পদক্ষেপ সবসময়ই বিশেষ। এই আয়োজন আমাদের কাছে শুধুমাত্র সাজ ও পোশাকের প্রদর্শন নয়, বরং স্বপ্নকে বাস্তবায়িত করার একটি প্রচেষ্টা। বাঙালির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রতিভাবান নতুন মডেলদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের তুলে ধরার সুযোগ করে দিতে চাই আমরা। আজকের এই মঞ্চে যাঁরা হেঁটেছেন, তাঁদের প্রত্যেকের মধ্যেই রয়েছে নিজস্ব প্রতিভা ও সম্ভাবনা। আমরা বিশ্বাস করি, সঠিক সুযোগ পেলে প্রত্যেকেই নিজের পরিচয় তৈরি করতে পারেন।” তাঁরা আরও বলেন, “নতুন মডেলদের উদ্দেশে আমাদের বার্তা—নিজের স্বপ্নকে কখনও ছোট করে দেখবে না। মঞ্চে প্রথম পদক্ষেপ হয়তো কিছুটা কঠিন, কিন্তু সেই পদক্ষেপই একদিন তোমাদের সাফল্যের পথে এগিয়ে দেবে। আত্মবিশ্বাস, পরিশ্রম ও নিজের প্রতি বিশ্বাস থাকলে প্রতিটি স্বপ্নই একদিন বাস্তবের রূপ পেতে পারে।” অনুষ্ঠানে মডেল হিসেবে অংশ নেন দিশা দত্ত, জয়শ্রী দাশ শর্মা, সৃজিতা সাহা, শ্রেয়সী ঘোষাল, তৃণা ভৌমিক, পল্লবী নস্কর, রাখী প্রামাণিক, উৎসা বন্দ্যোপাধ্যায়, অনিতা হালদার, সুষ্মিতা নন্দী, রাইমা রায়, সোহিনী ঘোষ ও দুর্গা সরকার। সাজ সজ্জার দায়িত্বে ছিলেন পায়েল সাহা, মিথিলা জোয়ারদার, ঋতু মান্না, সুপর্ণা শীল, প্রিয়াঙ্কা বিশ্বাস, পিঙ্কি বিশ্বাস, পিঙ্কি চৌধুরী, তিথি আদক, পায়েল বৈদ্য, নীরা চৌধুরী, টিটলি পেটো, অভিজিৎ বিশ্বাস ও সোনিয়া আঢ্যুরী। পোশাক পরিকল্পনা ও পরিবেশনার দায়িত্বে ছিলেন মহানন্দ মাঝি। অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক অঙ্কন ব্যানার্জী। হরিতকি রাজবাড়ির ঐতিহ্যবাহী আবহে বাঙালির সাজ ও নতুন পোশাকের এই উপস্থাপনা দুর্গাপুজোর প্রাক্কালে ফ্যাশনপ্রেমীদের কাছে এক নতুন মাত্রা যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *