এনার্জি ড্রিঙ্কস নিয়ে FSSAI-এর প্রশ্ন, পুষ্টিকর দৈনন্দিন বিকল্প হতে পারে ঐতিহ্যবাহী ছাতু

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৬: দীর্ঘক্ষণ কলেজে পড়াশোনার প্রস্তুতি নেওয়া কোনও ছাত্রছাত্রী, কাজে যাওয়ার তাড়ায় থাকা অফিসকর্মী কিংবা গরমের মধ্যে বাইরে থেকে ফিরে একটু ঠান্ডা পানীয় খুঁজছেন এমন কেউ, সবার কাছেই প্যাকেটজাত পানীয় এখন দৈনন্দিন জীবনের একটি সহজ বিকল্প হয়ে উঠেছে। তবে চিনি খাওয়া, ক্যাফেইন গ্রহণ এবং খাবারের প্যাকেটের গায়ে লেখা তথ্য সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁরা পানীয়ের মধ্যে কী কী উপাদান রয়েছে, সে বিষয়েও খোঁজখবর নিতে শুরু করেছেন।

সম্প্রতি কয়েকটি এনার্জি ড্রিঙ্কের লেবেল ও বিজ্ঞাপন নিয়ে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-এর পদক্ষেপ এই আলোচনাকে আরও সামনে এনেছে।এই ধরনের পানীয়ের ক্ষেত্রে ‘এনার্জি ড্রিঙ্ক’ শব্দের ব্যবহার এবং সেগুলি সম্পর্কে এমন কিছু দাবি নিয়ে প্রশ্ন তুলেছে নিয়ন্ত্রক সংস্থাটি, যা থেকে ক্রেতাদের মনে পানীয়ের গুণাগুণ সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। এই পদক্ষেপ থেকে এটাও স্পষ্ট যে, ক্যাফেইনের মাধ্যমে সাময়িক উদ্দীপনা জোগায় এমন পানীয় এবং বিভিন্ন উপাদানের মাধ্যমে পুষ্টি জোগায় এমন খাবার বা পানীয়ের মধ্যে পার্থক্য বোঝা জরুরি।

আরেকটি উদ্বেগের বিষয় হল, অনেক সময় ক্রেতারা নিজের অজান্তেই কতটা চিনি ও ক্যাফেইন গ্রহণ করছেন, সে সম্পর্কে সচেতন থাকেন না। বোতল বা প্যাকেটে বিক্রি হওয়া পানীয় সহজে পাওয়া গেলেও, সেগুলির পুষ্টিগুণ সম্পর্কে তথ্য, বিশেষ করে কতটা অতিরিক্ত চিনি ও ক্যাফেইন রয়েছে, তা দেখে নেওয়া জরুরি। এর ফলে মানুষ পানীয় বেছে নেওয়ার সময় আরও ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। দৈনন্দিন খাবারের পুষ্টিগুণ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচলিত পানীয়ের বাইরেও পরিচিত ভারতীয় খাদ্য উপাদানগুলির দিকে নতুন করে নজর দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

এমনই একটি উপাদান হল ছাতু । ভাজা ছোলা থেকে তৈরি ছাতু ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসের একটি পরিচিত অংশ। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে এর ব্যবহার দেখা যায়। পুষ্টিগুণের দিক থেকে ছাতু বিশেষত্ব হল এর উপাদান। ছোলা হলো উদ্ভিদ-ভিত্তিক প্রোটিন, ডায়েটারি ফাইবার এবং কার্বোহাইড্রেটের একটি প্রাকৃতিক উৎস। প্রোটিন পেশি ও শরীরের কোষ গঠন সুস্থ রাখতে সাহায্য করে। অন্যদিকে, ডায়েটারি ফাইবার হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে। এতে থাকা কার্বোহাইড্রেট শরীরে শক্তি জোগায়। তাই প্রতিদিনের সুষম খাদ্যতালিকায় ছাতু রাখা যেতে পারে।

ক্যাফেইনযুক্ত পানীয় মূলত সতর্ক ও সজাগ রাখতে এবং সাময়িক উদ্দীপনা জোগাতে সাহায্য করে। অন্যদিকে, পরিচিত একটি খাদ্য উপাদান হওয়ায় ছাতু শরীরে পুষ্টি জোগায়। এটি তৈরি করাও সহজ এবং প্রতিদিনের খাবারের সঙ্গে সহজেই যুক্ত করা যায়। এক গ্লাস জলে ছাতু লেবুর রস ও সামান্য নুন মিশিয়ে তৈরি করা যায় একটি সতেজ পানীয়, যা বিশেষ করে গরমের দিনে বেশ উপযোগী। এছাড়াও, পরোটা, বিভিন্ন নোনতা পুর এবং প্রতিদিনের অন্যান্য খাবার তৈরিতেও ছাতু ব্যবহার করা যায়।

বদলে যাওয়া খাদ্যাভ্যাসে আমাদের চেনা ও ঐতিহ্যবাহী খাবারের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে গণেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ডিরেক্টর শ্রী দেবাংশ মিমানি বলেন, “আজ মানুষ কী খাচ্ছেন এবং কী পান , সে বিষয়ে অনেক বেশি সচেতন হচ্ছেন। এটি একটি ভালো পরিবর্তন। এনার্জি ড্রিঙ্ক নিয়ে সাম্প্রতিক আলোচনা আমাদের এ কথাও ভাবতে শিখিয়েছে যে, শক্তি ও পুষ্টি বলতে আমরা আসলে কী বুঝি। ছাতু তার একটি ভালো উদাহরণ। আমাদের খাবারের তালিকায় বহু বছর ধরে থাকা এই উপাদানটির মধ্যেও অনেক পুষ্টিগুণ রয়েছে। ভাজা ছোলা থেকে তৈরি ছাতু-তে উদ্ভিজ্জ প্রোটিন, খাদ্যতন্তু ও কার্বোহাইড্রেট রয়েছে, যা শরীরে শক্তি জোগায়। গণেশে আমরা মনে করি, এক গ্লাস  ছাতু হতে পারে প্রতিদিন শরীরে প্রাকৃতিক শক্তি জোগানোর একটি সহজ উপায়। এর মাধ্যমে কম খরচে সহজেই পরিচিত ও প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায়। আমাদের লক্ষ্য হল, এই ঐতিহ্যবাহী খাবারগুলিকে সহজে ব্যবহার করার মতো বিভিন্ন উপায়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তরুণ প্রজন্মের কাছেও এগুলিকে জনপ্রিয় করে তোলা। একই সঙ্গে, এই খাবারগুলির পুষ্টিগুণও বজায় রাখা, যাতে মানুষ প্রতিদিনের খাবারের তালিকায় এগুলিকে রাখতে পারেন।”

ছাতুর আরও একটি বড় গুণ হল এর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে। আজকের দিনে অনেক ভারতীয় পরিবারের কাছেই স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার পাশাপাশি মাসের খাবারের খরচের দিকটিও মাথায় রাখা জরুরি। এমন খাবারই তাঁরা চান, যা নিয়মিত খাওয়া যায় এবং যার জন্য বাড়তি খরচ করতে হয় না। গণেশের ছাতু দীর্ঘদিন ধরেই সহজে পাওয়া যায়, পেট ভরায় এবং তৈরি করাও সহজ। তাই সব বয়সের মানুষই এটি খেতে পারেন।

এনার্জি ড্রিঙ্ক নিয়ে সাম্প্রতিক আলোচনা মূলত সরকারি নিয়ম এবং পণ্যের লেবেলকে ঘিরে হলেও, এর মাধ্যমে প্রতিদিনের খাবারের অভ্যাস নিয়েও নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়েছে। প্রাকৃতিকভাবে শরীরে শক্তি জোগাতে সব সময় উজ্জ্বল প্যাকেজিং-এ বিক্রি হওয়া পানীয়ের প্রয়োজন নেই। এক গ্লাস পরিচিত, পুষ্টিকর ও সাশ্রয়ী হতে পারে তার একটি সহজ বিকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *