‘নীর ছোট ক্ষতি নেই’ থিমে সেজেছে মধুগড় অধিবাসীবৃন্দের

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা : ঐতিহ্য ও পরম্পরাকে অটুট রেখে এবার ৫৮তম বর্ষে পদার্পণ করলো মধুগড় অধিবাসীবৃন্দের শ্যামা পুজো। দীর্ঘদিনের এই পুজোকে ঘিরে এলাকায় ইতিমধ্যেই উৎসাহ ও উদ্দীপনার আবহ তৈরি হয়েছেল। এবারের পুজোর আকর্ষণ অভিনব থিম— ‘নীর ছোট ক্ষতি নেই’।সমাজ ও সমকালীন ভাবনাকে শিল্পের মাধ্যমে তুলে ধরতে এবারের এই বিশেষ থিম নির্বাচন করা হয়। মণ্ডপসজ্জা ও শিল্পভাবনায় নতুনত্বের ছোঁয়া দর্শনার্থীদের নজর কেড়েছে বলে উদ্যোক্তাদের আশা। এবারের শিল্পভাবনার দায়িত্বে রয়েছেন শিল্পী কৃষ্ণেন্দু মণ্ডল। পুজো কমিটির সভাপতি তপন জ্যোতি দত্ত। সম্পাদক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সৌমিত্র মালাকার ও অমরপ্রীতি সোম। পুজোর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন স্বরূপ দত্ত। এবারের পুজোর শুভ উদ্বোধন করেন বিধায়ক শ্রী অরিজিৎ বক্সী। ৫৮ বছরের দীর্ঘ পথচলায় মধুগড় অধিবাসীবৃন্দের এই কালীপুজো শুধুমাত্র ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এলাকার মানুষের মিলনক্ষেত্র ও সামাজিক সম্প্রীতির অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজোকে ঘিরে মানুষের আবেগ ও আন্তরিকতা আজও সমানভাবে বহমান।এবারও ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিল্পভাবনার মেলবন্ধনে দর্শনার্থীদের কাছে এক নতুন অভিজ্ঞতা তুলে ধরতে প্রস্তুত পুজো উদ্যোক্তারা। ৫৮তম বর্ষের এই আয়োজন সকলের অংশগ্রহণে ও সহযোগিতায় সাফল্যমণ্ডিত হয়ে উঠবে, এমনটাই আশা পুজো কমিটির সদস্যদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *