বিয়ে যখন বিভ্রাট, সেই গল্পই এবার ওয়েব সিরিজে

কলকাতা: বিয়ে, সম্পর্ক ও কমিটমেন্ট নিয়ে নতুন প্রজন্মের সমকালীন ভাবনা, টানাপোড়েন এবং জটিলতাকে কেন্দ্র করে পরিচালক বাসু দেব কৃষ্ণ নিয়ে এসেছেন নতুন ওয়েব সিরিজ ‘বিবাহ বিভ্রাট’।
রাজীব বল প্রোডাকসানের প্রযোজনায় তৈরি এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন গৌরব, রিমি ও তানিয়াসহ একাধিক পরিচিত এবং নতুন মুখ। সম্পর্কের নানা সমীকরণ, বিয়েকে ঘিরে প্রত্যাশা এবং আধুনিক প্রজন্মের দৃষ্টিভঙ্গিই এই সিরিজের গল্পের মূল বিষয়।
সিরিজটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সাত্ত্বিক চৌধুরী। সংগীত পরিচালনা করেছেন তিতলী বিশ্বাস এবং আবহ সংগীতের দায়িত্বে রয়েছেন শুভব্রত।
ইতিমধ্যেই রাজীব বল প্রোডাকসানের ইউটিউব পেজে মুক্তি পেয়েছে ‘বিবাহ বিভ্রাট’-এর প্রথম পর্ব। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই প্রকাশ পাবে পরবর্তী পর্বগুলি। সেখানে দর্শকদের জন্য থাকছে নতুন মুখ, নতুন চমক এবং গল্পের একের পর এক নতুন মোড়।
বিয়ে ও সম্পর্কের পরিচিত বিষয়কে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার এই প্রয়াস দর্শকদের কতটা আকৃষ্ট করে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *