
মণিপাল হাসপাতাল ও বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা ও প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা
কলকাতা, ২১ নভেম্বর ২০২৬: বায়ুদূষণ এবং পেশাগত কারণে দূষিত পরিবেশের দীর্ঘস্থায়ী সংস্পর্শে থাকার ফলে শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের উপর ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি বিবেচনা করে, মণিপাল হাসপাতাল এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে একটি বিশেষ ফুসফুসের স্বাস্থ্য ও সুস্থতা শিবিরের আয়োজন করা হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবাকে উৎসাহিত করা এবং পুলিশকর্মীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরা। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় পুলিশকর্মীদের নিয়মিতভাবে যানবাহনের ধোঁয়া, ধুলোবালি এবং অন্যান্য পরিবেশগত দূষকের সংস্পর্শে থাকতে হয়।পুলিশকর্মীদের দীর্ঘ সময় বাড়ির বাইরে থেকে যান চলাচল নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হয়।
বায়ুদূষণ, ধোঁয়া এবং ধুলোবালির এই দীর্ঘস্থায়ী সংস্পর্শ তাঁদের শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। পেশাগত এই চ্যালেঞ্জগুলি থাকা সত্ত্বেও অনেক সময় শ্বাসকষ্টজনিত উপসর্গগুলি নজরে আসে না অথবা সাধারণ সমস্যা ভেবে উপেক্ষা করা হয়। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই উদ্যোগে উপস্থিত ছিলেন দেবর্ষি দত্ত, যুগ্ম পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং কোমল দশোরা, ক্লাস্টার ডিরেক্টর, মুকুন্দপুর ও ইএম বাইপাস, মণিপাল হাসপাতাল। তাঁদের উপস্থিতি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং আইনরক্ষাকারী সংস্থাগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রথম সারিতে কর্মরত পুলিশকর্মীদের স্বাস্থ্য ও সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্বকে আরও সুদৃঢ় করে।এই স্বাস্থ্য শিবিরে পালমোনোলজিস্ট বা বক্ষরোগ বিশেষজ্ঞদের মাধ্যমে পরামর্শ প্রদানের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়, যাতে অংশগ্রহণকারীরা নিজেদের ফুসফুসের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারেন এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলি চিহ্নিত করতে পারেন।
মণিপাল হাসপাতালের ইএম বাইপাস এবং সল্টলেক ইউনিটের বিশিষ্ট বক্ষরোগ বিশেষজ্ঞরা অতিথি বক্তা হিসেবে উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁদের আলোচনায় উঠে আসে শ্বাসযন্ত্রের স্বাস্থ্য, COPD প্রতিরোধ, রোগের প্রাথমিক সতর্কতামূলক লক্ষণ এবং ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষার কার্যকর উপায়গুলি।এই শিবিরে বক্ষরোগ বিশেষজ্ঞদের পরামর্শের পাশাপাশি পালমোনারি ফাংশন টেস্ট (PFT), র্যান্ডম ব্লাড সুগার (RBS), রক্তচাপ, উচ্চতা এবং ওজন পরিমাপের ব্যবস্থা ছিল। এই পরীক্ষাগুলির মাধ্যমে প্রত্যেকের নিজস্ব স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।এই যৌথ উদ্যোগের মাধ্যমে মণিপাল হাসপাতাল এবং বিধাননগর পুলিশ কমিশনারেট সমাজের নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশকর্মীদের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব পুনরায় তুলে ধরতে চেয়েছে।
পাশাপাশি, পুলিশকর্মীদের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করার ক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাকে অবিচ্ছেদ্য অংশ করে তোলার প্রয়োজনীয়তার উপরও জোর দেওয়া হয়।শ্রী দেবর্ষি দত্ত, আইপিএস, যুগ্ম পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনারেট বলেন, “ট্রাফিক পুলিশকর্মীদের প্রতিদিন পরিবেশ দূষণ এবং যানবাহনের ধোঁয়ার সংস্পর্শে থাকতে হয়, যা তাঁদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD)-এর মতো শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
তাই ধূমপান থেকে বিরত থাকা, নিয়মিত ও পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানো এবং দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টজনিত কোনও উপসর্গ দেখা দিলে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমে তাঁদের নিজেদের শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি, যে কোনও অপ্রত্যাশিত স্বাস্থ্যগত জটিলতার ক্ষেত্রে আর্থিক প্রস্তুতি এবং সময়মতো চিকিৎসা পাওয়া নিশ্চিত করতে স্বাস্থ্যবিমার কভারেজও নিয়মিত আপডেট রাখা প্রয়োজন।”কোমল দশোরা, ক্লাস্টার ডিরেক্টর, মুকুন্দপুর ও ইএম বাইপাস, মণিপাল হাসপাতাল বলেন, “এই যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য হল সমস্ত স্তরের পুলিশকর্মীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং তাঁদের প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবাকে অগ্রাধিকার দিতে উৎসাহিত করা। জনসাধারণের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা এই প্রথম সারির কর্মীরা প্রতিনিয়ত পরিবেশ দূষণ এবং যানবাহনের ধোঁয়ার সংস্পর্শে আসেন।
সাধারণ মানুষের সেবা করতে গিয়ে অনেক সময় তাঁদের নিজেদের স্বাস্থ্যই ঝুঁকির মুখে পড়ে। এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ স্বাস্থ্য পরীক্ষা, রোগের প্রাথমিক পর্যায়ে মূল্যায়ন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করে। এর মাধ্যমে আমাদের এই বাস্তব জীবনের নায়করা নিজেদের সুস্থতা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন। আগামী দিনে কলকাতা ও বিধাননগর জুড়ে এই ধরনের আরও কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি সংখ্যক পুলিশকর্মীর কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায়।”ডাঃ দেবরাজ যশ, বিভাগীয় প্রধান, পালমোনোলজি, সল্টলেক ক্লাস্টার (ব্রডওয়ে ও সল্টলেক) এবং ইএম বাইপাস বলেন, “বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রথম সারির কর্মীদের মধ্যে ট্রাফিক পুলিশকর্মীরা অন্যতম। যান চলাচল নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাঁদের ব্যস্ত রাস্তায় দীর্ঘ সময় কাটাতে হয়। এই সময়ে তাঁরা নিয়মিতভাবে যানবাহনের ধোঁয়া, ধুলোবালি এবং বাতাসে ভেসে থাকা অন্যান্য দূষকের সংস্পর্শে আসেন।
তাঁরা নিরলসভাবে আমাদের সুরক্ষার জন্য কাজ করলেও সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের নিজেদের শ্বাসযন্ত্রের স্বাস্থ্য ক্রমশ ঝুঁকির মুখে পড়তে পারে। দীর্ঘ সময় দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে ফুসফুসের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে এবং আগে থেকে থাকা শ্বাসযন্ত্রের সমস্যাও আরও বেড়ে যেতে পারে। দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট, শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ বা অস্বাভাবিক ক্লান্তির মতো উপসর্গগুলিকে বাইরের পরিবেশে কাজ করার স্বাভাবিক সমস্যা কিংবা মরসুমি সংক্রমণ ভেবে উপেক্ষা করা উচিত নয়।
এই বাস্তব জীবনের নায়কদের জন্য সময়মতো স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় স্ক্রিনিং এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যাঁরা আমাদের সুরক্ষার জন্য প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করেন, তাঁদের সুরক্ষা ও যত্ন নিশ্চিত করাও জনস্বাস্থ্যের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত।”ডাঃ অর্ণব বেরা, কনসালট্যান্ট, পালমোনোলজি, মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস বলেন, “আমাদের পুলিশকর্মীরা, বিশেষত যাঁরা রাস্তায় দাঁড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করেন, তাঁরা বাস্তব জীবনের নায়ক।
প্রতিদিন নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাঁরা আমাদের শহরকে নিরাপদ ও সচল রাখতে নিরলসভাবে কাজ করে চলেছেন। কিন্তু এই দায়িত্ব পালনের সময় তাঁদের প্রায়শই যানবাহনের ধোঁয়া, ধুলোবালি এবং পরিবেশের অন্যান্য দূষকের সংস্পর্শে আসতে হয়, যা দীর্ঘমেয়াদে তাঁদের স্বাস্থ্যের উপর, বিশেষত শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। মণিপাল হাসপাতালে আমরা বিশ্বাস করি, স্বাস্থ্য পরিষেবা শুধুমাত্র হাসপাতালের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং যাঁরা প্রায়শই নিজেদের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দেন, তাঁদের কাছেও এই পরিষেবা পৌঁছে দেওয়া জরুরি। বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে আমাদের এই উদ্যোগ তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়ার এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও নিউমোনিয়া এবং COPD-র মতো শ্বাসযন্ত্রের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার একটি ছোট কিন্তু অর্থবহ পদক্ষেপ। যাঁরা আমাদের সমাজকে সুরক্ষিত রাখতে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করেন, তাঁদেরও সমানভাবে সুরক্ষা ও যত্ন পাওয়ার অধিকার রয়েছে।”
