ফ্যাশন কর্মশালায় নতুন মুখের মেলবন্ধন

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: প্রাশ্চাত্য ও ব্রাইডাল সাজের ভিন্নধর্মী রূপ নিয়ে এক বিশেষ কর্মশালা এবং নবাগত মডেলদের প্রোফাইল তৈরির সুযোগ করে দিতে আয়োজিত হল একটি বিশেষ অনুষ্ঠান। আয়োজক কোয়েল বেরার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল তাঁর প্রথম আয়োজন। নতুন প্রজন্মের মডেল ও প্রসাধনী শিল্পী দের নিজেদের দক্ষতা তুলে ধরার পাশাপাশি ফ্যাশন জগতে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।কর্মশালায় প্রাশ্চাত্য ও ব্রাইডাল—দুই ধরনের সাজ ও লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি নবাগত মডেলদের পেশাদার প্রোফাইল তৈরির জন্য ফটোশুটেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেন অঙ্কন ব্যানার্জী।প্রথমবার এমন আয়োজন প্রসঙ্গে আয়োজক কোয়েল বেরা মডেলদের উদ্দেশে বলেন, বর্তমান ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র সুন্দর দেখতে হওয়াই যথেষ্ট নয়। নিজের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, সময়ানুবর্তিতা এবং নতুন ধরনের কাজ শেখার আগ্রহও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, “ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত বদলাচ্ছে। তাই নতুনদের নিজেদের আলাদা পরিচয় তৈরি করতে হবে এবং প্রতিটি সুযোগকে শেখার মাধ্যম হিসেবে কাজে লাগাতে হবে।” একইসঙ্গে তিনি মডেলদের পেশাদার আচরণ ও নিজেদের দক্ষতা নিয়মিত উন্নত করার উপর গুরুত্ব দেন।অনুষ্ঠানে মডেল হিসেবে অংশ নেন রোশনী মজুমদার, পারমিতা দাস, গৌরি রানি দাস, অহনা রায়, সোহিনী ঘোষ, সূর্যানি হাজরা, সুমনা মন্ডল, রিঙ্কি বিশ্বাস, অনাক্ষী কুন্ডু, ঈশিতা বিশ্বাস ও যুবরাজ মজুমদার। প্রসাধনী শিল্পীদের মধ্যে ছিলেন পূজা ভট্টাচার্য, শ্রীদিপা পন্ডিত, শুভ্রা বিশ্বাস, ঋতু গাইন, মনীষা দত্ত কুন্ডু, রুবি দত্ত, সোনিয়া বোস, অন্তরা সেন ও দেবনজনি রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *